মুখে খাওয়ার করোনার টিকা চালু করল চীন

মুখে খাওয়ার করোনার টিকা চালু করল চীন
মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্বে প্রথম কোভিড টিকা এসেছে ইঞ্জেকশন হিসাবে। তবে এবার প্রথমবারের মতো মুখে খাওয়ার করোনাভাইরাসের টিকা নেওয়ার কর্মসূচি চালু করেছে চীন।

বুধবার (২৬ অক্টোবর) দেশটির বাণিজ্য নগরী শাংহাইতে শুরু হয়েছে নতুন এ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় মুখে টিকা নেওয়ার ছবি ও ভিডিও চীনের সরকারি সংবাদ মাধ্যম প্রচার করেছে।

চীন সরকারের দেওয়া তথ্য বলছে, যারা ইতোমধ্যেই দুটি টিকা নিয়েছেন, প্রথম পর্যায়ে তাদের ‘বুস্টার’ হিসেবে মুখে নেওয়ার টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পরের ধাপে প্রাথমিক পর্যায়ের টিকা দেওয়ার জন্যও এই পদ্ধতি ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে।

বেজিংয়ের দাবি, উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত টিকা দেওয়ার ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকরী হবে। এই পদ্ধতিতে এক ব্যক্তিকে টিকা দিতে সর্বোচ্চ ২০ সেকেন্ড সময় লাগে। ফলে দ্রুত টিকা দেওয়া সম্ভব।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না