ব্রেইন ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

ব্রেইন ভালো রাখতে যে ৫ খাবার খাবেন
মানবদেহের পরিচালক হলো মস্তিষ্ক বা ব্রেইন। অনেক কিছুই সেভ রাখতে হয় এই মস্তিষ্কে। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে আমাদের মস্তিষ্ক বা ব্রেইন দুর্বল হয়ে পড়ে। ব্রেনকে ভাল রাখে এমন ৫টি খাবার সম্পর্কে জেনে নিন।

মাছ

সার্ডিন, টুনা, স্যামন ইত্যাদি মাছে রয়েছে ভিটামিন বি-১২। এ জাতীয় মাছ খেলে ভালো থাকে মস্তিষ্ক ও স্নায়ুর স্বাস্থ্য। এসব মাছে কেবল ভিটামিন-১২ ই থাকে না, সেইসঙ্গে থাকে অন্যসব পুষ্টি উপাদানও। প্রোটিন থেকে শুরু করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফসফরাস, সেলেনিয়াম, ভিটামিন এ এবং বি-৩ সবই রয়েছে এসব সামুদ্রিক মাছে।

ডিম

একটি সেদ্ধ ডিমে ০.৬ মাইক্রোগ্রাম ভিটামিন বি-১২ থাকে। পুরো ডিম খাওয়া দরকারি হলেও ভিটামিন বি-১২ এর বেশিরভাগ থাকে ডিমের কুসুমে। এছাড়াও প্রোটিন ও ভিটামিন বি এর ভালো উৎস হলো ডিম। বিশেষ করে এতে ভিটামিন বি২ ও বি১২ বেশি থাকে। যে কারণে আমাদের প্রতিদিনের খাবারে ডিম রাখা জরুরি।

দুধ ও দুগ্ধজাত খাবার

দুধ জাতীয় খাবার যেমন দুধ, দই এবং চিজ ভিটামিন বি-১২ এর দুর্দান্ত উৎস। এতে আরও আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ডি, জিংক ও পটাশিয়াম থাকে। আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য এগুলো খুবই জরুরি উপাদান। তাই প্রতিদিনের খাবারের তালিকায় এ ধরনের খাবার যুক্ত করুন। দুধ বা এ জাতীয় খাবার খাওয়ার ফলে কোনো ধরনের অস্বস্তি বা সমস্যা বোধ হলে চিকিৎসকের পরামর্শ নিন।

শাক-সবজি

আপনি যদি শাক-সবজি খেতে বেশি পছন্দ করেন তবে সেই তালিকায় পালং শাক, বিটরুট, মাশরুম এবং আলু রাখুন। কারণ এ ধরনের শাক-সবজিতে থাকে পর্যাপ্ত ভিটামিন বি-১২। তবে কেবল শাক-সবজি থেকেই এই ভিটামিন সবটুকু পাওয়া যাবে না। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন।

ফ্যাট ছাড়া মাংস

বেশিরভাগ ভিটামিন বি-১২ পাওয়া যায় প্রাণিজ উপাদান থেকে। ফ্যাট ছাড়া মাংস যেমন বিভিন্ন সী ফুড, ভেড়ার মাংস, মুরগির মাংস খেতে পারেন। এ ধরনের মাংস খেলে তা ভিটামিন বি-১২ এর ঘাটতি দূর করে, সেইসঙ্গে প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, নিয়াসিন, জিংক ও আয়রনও পাওয়া যায় পর্যাপ্ত। এ ধরনের খাবার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়। সেইসঙ্গে শক্তি বাড়াতেও কাজ করে। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ