এডিবি’র সাথে ৬২৮.২৯ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সরকারের

এডিবি’র সাথে ৬২৮.২৯ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সরকারের
উন্নয়ন, নগর পরিবহন ও জলবায়ু সহনহশীলতা প্রকল্প বাস্তবায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও সরকার আজ ৬২৮.২৯ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বাংলাদেশ এডিবি’র আবাসিক মিশন, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও অফিসার ইনচার্জ জিয়াংবো নিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

গতকাল(সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি ‘থার্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি-২’-এর জন্য ২৭৮.২৯ মিলিয়ন ডলার, ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’-এর জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার ও ‘কোস্টাল টাউনস ক্লাইমেট রেসিলিয়েন্স প্রজেক্ট’-এর জন্য ২৫০ মিলিয়ন ডলার ঋণ ও অনুদান দেবে।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মাদ ফেরদৌস, মনোনীত পৌরসভার মনোনীত প্রতিনিধি এবং বাংলাদেশ আবাসিক মিশন, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও অফিসার ইনচার্জ জিয়াংবো নিং নিজ নিজ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান