নেপালে প্লেন বিধ্বস্ত: ৭২ আরোহীর মধ্যে ১৩ মরদেহ উদ্ধার

নেপালে প্লেন বিধ্বস্ত: ৭২ আরোহীর মধ্যে ১৩ মরদেহ উদ্ধার
নেপালে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি এটিআর-৭২ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়।

নেপালি সংবাদমাধ্যম নেপাল লাইভ টুডে জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। কি কারণে এ ঘটনা ঘটল সেটি এখনো জানা যায়নি।

প্লেনটিতে সব মিলিয়ে ৭২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬৮ জন যাত্রী। আর বাকি চারজন কেবিন ক্রু।

প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত ছুটে যান উদ্ধাকারীরা। এখন প্লেনের ভেতর আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না