নেপালে প্লেন বিধ্বস্ত, নিহত বেড়ে ৪০

নেপালে প্লেন বিধ্বস্ত, নিহত বেড়ে ৪০
নেপালে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি এটিআর-৭২ প্লেন বিধ্বস্ত হয়েছে। আজ (১৫ জানুয়ারি) রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়। এরই মধ্যে দুর্ঘটনাস্থল থেকে ৪০টি মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে ইকোনমিক টাইমস।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, আরো মরদেহ উদ্ধারের আশঙ্কার কথা জানিয়েছে নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষ। উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।

উড়োজাহাজ সংস্থার মুখপাত্রের বরাতে নেপালভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, পোখরার পুরনো বিমানবন্দর এলাকা এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে একটি জায়গায় আকাশযানটি হঠাৎ বিধ্বস্ত হয়।

উড়োজাহাজে পাঁঁচ ভারতীয়, চার রুশ, এক আইরিশ, দুই দক্ষিণ কোরীয় ছিলেন। এছাড়া উড়োজাহাজের যাত্রী ছিল দুই শিশুও।

এভারেস্টসহ বিশ্বের সবচেয়ে বড় ১৪টি পর্বতমালার মধ্যে আটটিই নেপালে। এগুলোর প্রভাবে দ্রুত ও ঘন ঘন আবহাওয়া পরিবর্তন হয় দেশটিতে। এছাড়া বিভিন্ন কারণে নেপালে বিমান দুর্ঘটনা অহরহ ঘটনা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না