এবার চীন-তাজিকিস্তান সীমান্তে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

এবার চীন-তাজিকিস্তান সীমান্তে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
চীন সীমান্তের কাছে তাজিকিস্তানে ৭ দশমিক ২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮ টা ৩৭ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানায়, সকাল ৮টা ৩৭ মিনিটে তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং অঞ্চলের সীমান্তে এই ভূকম্পন অনুভূত হয়।

সিসিটিভি জানিয়েছে, চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর প্রভাবে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার (৪১ মাইল) পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এখন পর্যন্ত দুই দেশের মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এরপর গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভয়াবহ এ ভূমিকম্পের ক্ষত না শুকাতেই আবার চীন-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প আঘাত হানল।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না