পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। শুক্রবার (১৭ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স ও বিবিসি।

ইউক্রেনে মানবতার বিরুদ্ধে পুতিন অপরাধ করেছে অভিযোগ তুলে তার বিরুদ্ধে শুক্রবার এ পরোয়ানা জারি করা হয়েছে। পৃথকভাবে আদালত একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

গতবছর ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সেখানে মানবাধিকার লঙ্গন ও যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে মস্কো বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়া দাবি করে আসছে ইউক্রেনে যুদ্ধ চলাকালে কোনো মানবতাবিরোধী অপরাধ হয়নি।

শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়া ফেডারেশনে লোকদের বেআইনিভাবে স্থানান্তরের সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না