অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগি

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগি
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি নভেল করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটি শরীরে নেওয়া যুক্তরাজ্যের এক নাগরিক অসুস্থ হওয়ায় সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় ও শেষ ধাপের ট্রায়াল স্থগিত করা হয়েছে।

ভ্যাকসিন উৎপাদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অংশীদার অ্যাস্ট্রাজেনেকা বলছে, ট্রায়াল স্থগিতের এ ঘোষণা নিয়মিত কার্যক্রমের অংশ। কেননা ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যক্তির অসুস্থ হওয়ার কারণ এখনো অজানা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘বড় বড় ট্রায়ালের সময় দৈবাৎ কেউ কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। এসব ক্ষেত্রে আলাদাভাবে ওই ব্যক্তিদের সার্বিক পরিস্থিতি সতর্কভাবে পর্যালোচনা করা হয়ে থাকে।’

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনটির ট্রায়াল বিশ্বজুড়েই চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ৩০ হাজার মানুষের ওপর অক্সফোর্ডের এ ভ্যাকসিনের তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষামূলক ট্রায়াল চলছিল। এ ছাড়া দেশে দেশে করোনার ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর হিসেবে বৈশ্বিক অবস্থানেরও শীর্ষে রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না