এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু ভারতে

এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু ভারতে
ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পাক কর্মকর্তারা তাদের ‌১১ নাগরিকের মৃত্যু সংক্রান্ত সকল তথ্য ইসলামাবাদকে দেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানান।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় ভারতের মাটিতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ব্যাপারে ইসলামাবাদের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাসনিম আরও জানিয়েছে, গত ৯ আগস্ট ভারতের রাজস্থান প্রদেশে ১১ সদস্যের পাকিস্তানি পরিবারের সবার রহস্যজনক মৃত্যু হয়। নয়াদিল্লিস্থ পাকিস্তান দূতাবাস বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা এ ব্যাপারে ওই দূতাবাসকে কোনো তথ্য দেননি এবং ওই দুঃখজনক মৃত্যুর কারণ সম্পর্কে এখনো ইসলামাবাদ অন্ধকারে রয়েছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত এ ব্যাপারে ইসলামাবাদকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে দু’দেশের সম্পর্কের আরও অবনতি হবে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। নয়াদিল্লি পাকিস্তানি ওই পরিবারের সকল সদস্যের মৃত্যুর তদন্ত করার প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করবে বলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না