আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ছে ঋণের সুদহার

আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ছে ঋণের সুদহার
ব্যাংক ঋণের সুদহার সম্প্রতি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবাং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সব ধরনের ঋণের সুদহার বাড়ছে। মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সুদহার নির্ধারণ হবে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের ওপর। এতে সব ধরনের ব্যাংক ঋণের সুদহার বাড়বে। আগামী জুলাই মাস থেকে এটি কার্যকর হবে। এর নাম হবে ‘সিক্স মানথ মোভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট’।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিল বা স্মার্টের আমানতে গড় সুদহারের সঙ্গে আরও ৩ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। ঋণের গড় সুদহারের সাথে আরও ৫ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। তবে কোনোভাবেই এরচেয়ে বেশি সুদহার নির্ধারণ করা যাবে না।

সিএমএসএমই ঋণ ও ভোক্তা ঋণের আওতাধীন ব্যক্তিগত ঋণ ও গাড়ি কেনার ঋণের সঙ্গে আরও ১ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার ব্যাংক ঋণের সব ধরনের সুদহার বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, ১৮২ দিন মেয়াদি সিক্স মানথ মোভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্টের গড় সুদহার হবে ৭ দশমিক ১৩ শতাংশ। এর সঙ্গে আরও ৩ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। এতে ব্যাংক ঋণের সুদহার হবে ১০ দশমিক ১৩ শতাংশ। সিএমএসএমই ও ভোক্তা ঋণের আওতাধীন ব্যক্তিগত ঋণ ও গাড়ি কেনার ঋণের সঙ্গে আরও ১ শতাংশ তদারকি মাশুল যুক্ত হয়ে সুদহার হবে ১১ দশমিক ১৩ শতাংশ।

আর ব্যাংকের কৃষি ও পল্লি ঋণের সুদের হার হবে ৯ দশমিক ১৩ শতাংশ। এ ঋণের সুদহার ট্রেজারি বিলের গড় সুদের চেয়ে ২ শতাংশ বেশি। বর্তমানে কৃষিতে ৮ শতাংশ আর অন্য ঋণে সুদের হার ৯ শতাংশ। তবে ক্রেডিট কার্ডে সুদহার আগের মতই ২০ শতাংশ বহাল থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি