লেবাননে ইসরায়েলি ডেপুটি কমান্ডার নিহত

লেবাননে ইসরায়েলি ডেপুটি কমান্ডার নিহত
লেবানন সীমান্তের কাছে সংঘর্ষে নিহত ডেপুটি কমান্ডারের বিষয়ে তথ্য প্রকাশ করেছে ইসরায়েল। ওই সেনা কর্মকর্তাকে লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদুল্লাহ পরিচয়ে শনাক্ত করা হয়েছে। খবর আলজাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইসরায়েলি পক্ষ জানায়, ৩০০তম ব্রিগেডের ডেপুটি কমান্ডার এলটিসি আলিম আবদুল্লাহ নিহত হয়েছেন।

এছাড়া লেবানন থেকে লড়াইরত চার হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানায় সংবাদমাধ্যমটি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর অতর্কিত হামলার পর থেকে ইসরায়েলে প্রায় ৯০০ জন মারা গেছে। এর মধ্যে প্রায় অর্ধশত সেনা সদস্য। এছাড়া একটি সংগীত উৎসবে হামাসের বন্দুকধারীদের হামলায় ২৬০ জন নিহত হয়েছেন। ওই হামলার পরপরই গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। তারপর থেকে ফিলিস্তিনি পক্ষের প্রায় ৬৯০ জন মারা গেছেন।

এদিকে হামাসের সশস্ত্র শাখা সতর্ক করে দিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা হলে ইসরায়েল থেকে ধরে আনা জিম্মিদের হত্যা করবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না