বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে ১০ শতাংশ

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে ১০ শতাংশ
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম অপরিবর্তিত ছিল গত নভেম্বর মাসে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত মাসে ভোজ্য তেল, দুগ্ধপণ্য ও চিনির দাম কিছুটা বাড়লেও এর বিপরীতে কমেছে খাদ্যশস্য ও মাংসের দাম। তবে সার্বিকভাবে খাদ্যপণ্যের বর্তমান দাম ২০২২ সালের নভেম্বরের চয়ে ১০ দশমিক ৭ শতাংশ কম।

এফএও জানায়, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ায় মৌসুমি সরবরাহ বাড়ায় গত মাসে বিশ্ববাজারে গমের দাম কমেছে ২ দশমিক ৪ শতাংশ।

এ ছাড়া রাশিয়ায়ও আবাদ ভালো হয়েছে, ফলে বিশ্বে রপ্তানি প্রতিযোগিতা বাড়ছে। নভেম্বরে চালের দাম অপরিবর্তিত ছিল বিশ্ববাজারে। এদিকে টানা তিন মাস কমার পর গত নভেম্বর মাসে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম অক্টোবরের চেয়ে বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। বিশেষত পাম তেল ও সূর্যমুখী তেলের দাম বেড়েছে, যদিও কমেছে সয়াবিনের দাম।

সংস্থা জানায়, গত মাসে দুগ্ধপণ্যের দাম আগের মাসের চেয়ে বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। যদিও এই মূল্য আগের বছরের নভেম্বরের চেয়ে এখনো ১৬ দশমিক ৯ শতাংশ কম। গত নভেম্বরে চিনির দাম বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। এমনকি এই দাম এক বছর আগের একই সময়ের চেয়ে ৪১ দশমিক ১ শতাংশ বেশি।

গত অক্টোবরে দেওয়া প্রতিবেদনে এফএও জানিয়েছিল ওই মাসে দুগ্ধপণ্য ছাড়া প্রায় সব খাদ্যপণ্যের দাম কমেছে। সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে খাদ্যপণ্যের দাম কমেছে দশমিক ৫০ শতাংশ, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ কম।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না