মূল্যস্ফীতি ঠেকাতে রাশিয়ার সুদহার ১৬ শতাংশ

মূল্যস্ফীতি ঠেকাতে রাশিয়ার সুদহার ১৬ শতাংশ
বিশ্বে চলমান উচ্চ মূল্যস্ফীতির বেড়াজালে পড়েছে শীর্ষ অর্থনীতির দেশ রাশিয়া। পাশাপাশি দেশটির সাথে ইউক্রেন সংঘাতে নানান নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় পণ্যমূল্য হু হু করে বাড়ছে। তাতে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে রাশিয়ার সুদহার ১৬ শতাংশ। খবর নিউইয়র্ক টাইমস।

জুলাই থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর উদ্যোগ নেয়া শুরু করে সিবিআর। এর পর থেকে এখন পর্যন্ত টানা পাঁচবার সুদহার বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে সিবিআর আশা প্রকাশ করে জানায়, চলতি বছর মূল্যস্ফীতির বার্ষিক হার হয়তো ৭ দশমিক ৫ শতাংশের কাছাকাছি থাকতে পারে।

এছাড়া দীর্ঘ সময়ের জন্য দেশের অর্থনীতিতে কঠোর অবস্থা বিদ্যমান থাকবে বলেও জানানো হয়। যেখানে নীতিনির্ধারকরা মূল্যস্ফীতির হার ৪ শতাংশে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

সুদহার বাড়ানোর ঘোষণা শেষে এক সংবাদ সম্মেলনে সিবিআরের প্রধান এলভিরা নাবিউলিনা জানান, অর্থনৈতিক পরিস্থিতি আরো খারাপ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য সুদহার বাড়ানো হয়েছে। উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘ধরুন দেশের অর্থনীতি একটি গাড়ির মতো। এখন এর সক্ষমতার চেয়ে বেশি গতিতে চালাতে গেলে ইঞ্জিন অতিরিক্ত গরম হবে এবং বেশি দূর যেতে পারবে না।’

দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশটির শ্রমবাজারের সংকাপন্ন অবস্থা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কয়েক হাজার অধিবাসী যোগদান করেছে। সামরিক আগ্রাসনের পর কয়েক লাখ রাশিয়ান দেশ ত্যাগের কারণে শ্রম সংকট তৈরি হয়েছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না