মানব পাচার সন্দেহে তিন শতাধিক ভারতীয় নাগরিক আটক

মানব পাচার সন্দেহে তিন শতাধিক ভারতীয় নাগরিক আটক
সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়াগামী একটি উড়োজাহাজকে ফ্রান্সে মানব পাচারের সাথে জড়িত থাকার সন্দেহে আটকে রাখা হয়েছে। ওই যানে ভ্রমণ করছেন ৩০৩ জন ভারতীয় নাগরিক। ফ্রান্সের গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রোমানিয়ার সংস্থা লিজেন্স এয়ারলাইনস থেকে উড়োজাহাজটি ভাড়া করা হয়। পরে মানব পাচারের সন্দেহে আটকে রাখা হয়। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ।

প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে এয়ারবাস এ-৪৩০ উড়োজাহাজটিকে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করানো হয়। এরপর মানব পাচারের অভিযোগ আনে স্থানীয় পুলিশ। বেশ কয়েক জন যাত্রীকে জিজ্ঞাসাবাদও করেছে তারা।

উড়োজাহাজটিতে প্রায় ৩০৩ জন ভারতীয় যাত্রী রয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা। যাত্রীদের বেশ কয়েকজন অবৈধ অভিবাসী বলে দাবি করেছে পুলিশ। এর মধ্যে দুই যাত্রীকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে যাত্রীদের ফ্লাইটে অবস্থান করতে বলে ফরাসি কর্তৃপক্ষ। পরে তাদের লাউঞ্জে থাকার অনুমতি দেয়া হয়।

এদিকে উড়োজাহাজের মালিকানাধীন কোম্পানি জানিয়েছে, তারা ফরাসি কর্তৃপক্ষকে তদন্তে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না