আমেরিকা-ভারতের সামরিক চুক্তি

আমেরিকা-ভারতের সামরিক চুক্তি
আমেরিকা ও ভারতের মধ্যে যে সামরিক চুক্তি সই হয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির ফলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ভারত সফর করেন এবং এ সময় বৈঠকে ওই চুক্তি সই হয়। চুক্তির আওতায় ভারতের কাছে আরো জঙ্গি বিমান ও ড্রোন বিক্রি করবে আমেরিকা। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর উপগ্রহ থেকে ভারত টেপোগ্রাফিক্যাল, নটিক্যাল ও অ্যারোনটিক্যাল তথ্য পাবে যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভারত ও আমেরিকার মধ্যে এমন সময় এ চুক্তি হলো যখন সীমান্তে চীনের সঙ্গে ভারতের প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে। এরইমধ্যে লাদাখ ও অরুনাচল সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর কয়েকদফা ছোটখাটো সংঘর্ষ হয়েছে। ভারতের সঙ্গে চুক্তির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীনের পক্ষ থেকে নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি সৃষ্ট হুমকি দিল্লি এবং ওয়াশিংটন সম্মিলিতভাবে মোকাবিলা করার জন্য এই চুক্তি করেছে।

চীনের সঙ্গে যেমন ভারতের ঐতিহাসিক দ্বন্দ্ব রয়েছে তেমনি পাকিস্তানের সঙ্গেও ভারতের মারাত্মক শত্রুতা রয়েছে। চীন ও পাকিস্তানের সঙ্গে ভারত কয়েক দফায় যুদ্ধে লিপ্ত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না