পাঁচ কর্মী করোনা আক্রান্ত : কুয়েতে বাংলাদেশ দূতাবাস বন্ধ

পাঁচ কর্মী করোনা আক্রান্ত : কুয়েতে বাংলাদেশ দূতাবাস বন্ধ
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কুয়েতে বাংলাদেশে দূতাবাসের নিযুক্ত পাঁচ কর্মী। তাই দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে ১৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দূতাবাসের সকল ধরণের কার্যক্রম।

বিবৃতি বলা হয়েছে, দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইংয়ের চারজন এবং সোনালী ব্যাংকের একজন প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আবারো পাসপোর্ট সেবা চালু হলে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হবে। অন্যান্য সেবাসমূহ ও জরুরি প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না