রেকর্ড বাজেট ঘাটতির সামনে কুয়েত

রেকর্ড বাজেট ঘাটতির সামনে কুয়েত
রেকর্ড বাজেট ঘাটতির সামনে দাঁড়িয়ে আছে কুয়েতের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস, চলতি বছরে উপসাগরীয় অর্থনীতিটি ৮ শতাংশ সংকুচিত হবে।

উপসাগরীয় অন্য দেশগুলোর চেয়ে ব্যতিক্রম কুয়েত। নির্বাচনের মাধ্যমে কুয়েতিরা তাদের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাতে পারে। শনিবার সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনটি এমন সময়ে এল, যখন মহামারীর ধাক্কায় ধুঁকছে উপসাগরীয় সমৃদ্ধ অর্থনীতিটি।

তেলের দামে পতন, মহামারীর কারণে বৈশ্বিক লকডাউনে দেশটির অর্থনীতিতে শ্লথগতি দেখা গেছে। নির্বাচনী প্রচারণায় তাই গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছিল অর্থনৈতিক দুরবস্থা। তবে নির্বাচনী প্রচারণায় যেসব বিষয় উঠে আসেনি, সেদিকে ইঙ্গিত করেন অনেক বিশ্লেষক। আইয়াদ আল-মান্না নামে এক রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বলেন, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইস্যু, তা হলো অর্থনীতিতে বৈচিত্র্য নিয়ে আসা। এ বিষয়ে তেমন আলোচনা হচ্ছে না। পেট্রোডলারের ওপর নির্ভরশীল অর্থনীতিকে রূপান্তরের কোনো নিয়মতান্ত্রিক পরিকল্পনা পেশ করতে পারছেন না রাজনীতিবিদরা। সূত্র ব্লুমবার্গ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না