চীনের মার্কিন দূতাবাসের অ্যাকাউন্ট বন্ধ করে দিল টুইটার

চীনের মার্কিন দূতাবাসের অ্যাকাউন্ট বন্ধ করে দিল টুইটার
চীনে অবস্থিত মার্কিন দূতাবাসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের প্রতি চীনের নীতিকে সমর্থন করে দূতাবাস একটি পোস্ট দেয়ায় টুইটার এই পদক্ষেপ নেয়। খবর আল জাজিরার।

এ মাসে দূতাবাস একটি টুইট করে যেখানে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা চায়না ডেইলির বরাত দিয়ে বলা হয়, উইঘুরের নারীরা এখন আর ‘শিশু তৈরির যন্ত্র’ নয়। টুইটার কর্তৃপক্ষ টুইটটি মুছে দিয়ে সেখানে ‘এটি আর পাওয়া যাচ্ছে না’ উল্লেখ করে একটি লেবেল সেঁটে দিয়েছে।

বিদায় নেয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, জিনজিয়াংয়ে গণহত্যা চালাচ্ছে চীন। এই দাবির পরের দিনই এই চীনের মার্কিন দূতাবাসের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল টুইটার। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও ট্রাম্প প্রশাসনের এই দাবির পক্ষে সমর্থন জানিয়েছে।

তবে টুইটারের এই নিষেধাজ্ঞার প্রসঙ্গে তাৎক্ষনিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সরকারের নতুন প্রশাসন। এদিকে, ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসও টুইটারের এই পদক্ষেপের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।

উইঘুরের মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ বরাবরই অস্বীকার করে আসছে চীন। জাতিসংঘের তরফ থেকে বলে হয়েছে, অন্তত ১০ লাখ উইঘুর মুসলিম ও অন্যান্য মুসলিমদের ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না