বাগদাদে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

বাগদাদে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩২
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জন। এঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে একটি খোলাবাজারে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল জাজিরাকে জানান, প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান।

লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজওয়ায়ি জানিয়েছেন, তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকায় পুরাতন কাপড়ের বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণায়লয় জানিয়েছে, আহতদের চিকিৎসায় স্থানীয় হাসপাতালুগলোকে প্রস্তুত করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

২০১৮ সালের পরে এটি বাগদাদে প্রথম কোনো বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা।  তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলাগুলো চালিয়ে থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না