ভারতের পুঁজিবাজারে একদিনে সূচক বেড়েছে ২৩১৪ পয়েন্ট
আবারও উত্থানের ধারায় ফিরেছে ভারতের পুঁজিবাজার। গতকাল সোমবার দেশটির প্রধান বাজার বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) সব সূচকের উল্লম্ফন ঘটেছে। প্রধান সূচক সেনসেক্স ২৩১৪ পয়েন্ট বেড়ে ৪৮ হাজার ৬০০ পয়েন্টে উন্নীত হয়েছে। এদিন নিফটি ৫০ সূচক বেড়েছে ৬৪৬ পয়েন্ট।
এর আগে গত ২১ জানুয়ারি সেনসেক্স ৫০ হাজার সূচকের মাইলফলক স্পর্শ করে। গত কয়েকদিনে ধারাবাহিক সূচকের পতন ঘটলেও একদিনে সূচকের রেকর্ড উত্থান ঘটে মুম্বাই স্টক এক্সচেঞ্জে।
গতকাল সোমবার দিন শেষে সেনসেক্স তার সর্বোচ্চ অবস্থান থেকে ১৪০০ পয়েন্ট দূরে অবস্থান করেছে। আর ১৪০১ পয়েন্ট বাড়লেই এই সূচক সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে।