প্রণোদনার ঋণ পরিশোধে আরো ৬ মাস সময় পেল পোশাক মালিকরা

প্রণোদনার ঋণ পরিশোধে আরো ৬ মাস সময় পেল পোশাক মালিকরা
করোনা মহামারির সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতন পরিশোধে পোশাক মালিকদের দেওয়া ঋণ পরিশোধে ছয় মাস সময় বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকারের দেওয়া প্রণোদনার ঋণ পরিশোধে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগের সব শর্ত বহাল রেখে সময় ছয় মাস বাড়ানো হয়।

এর আগে ১৭ ফেব্রুয়ারি এ বিষয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বাণিজ্যমন্ত্রী ও বিজিএমইএ'র সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনশী, বিজিএমইএ'র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমইএর সহসভাপতি ও সম্মিলিত পরিষদের নেতা আবদুল মান্নান কচি।

সে সময় বৈঠক শেষে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছিলেন, শ্রমিকদের বেতন পরিশোধের পর ঋণ পরিশোধে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে। সে জন্য আমরা বাড়তি ছয় মাস সময় চেয়েছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন।

গত বছর মার্চে বাংলাদেশে করোনার সংকট দেখা দিলে শ্রমিকদের বেতন পরিশোেধে ২ শতাংশ সুদে এপ্রিল-জুন মাসের এবং ৪ শতাংশ সুদে জুলাই মাসের বেতন পরিশোধ করা হয়। প্রায় ১০ হাজার কোটি টাকা সরাসরি শ্রমিকদের ব্যাংক/মোবাইল ব্যাংকে প্রদান করে বাণিজ্যিক ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি