প্রসাধনী থেকে ‘নরমাল’ শব্দ বাদ দিচ্ছে ইউনিলিভার

প্রসাধনী থেকে ‘নরমাল’ শব্দ বাদ দিচ্ছে ইউনিলিভার
প্রসাধনীর লেবেল ও বিজ্ঞাপন থেকে আপত্তিকর ‘নরমাল’ শব্দ প্রত্যাহার করে নিচ্ছে বহুজাতিক সংস্থা ইউনিলিভার। একই সঙ্গে পণ্যের বিজ্ঞাপনে ব্যবহার করা মডেলদের ছবিতে এডিটিংয়ের বিষয়েও নতুন করে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ইউনিলিভার বলছে, তাদের বিজ্ঞাপনের মডেলদের শরীরের গঠন, আকার-আকৃতি, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও শরীরের রঙ ইত্যাদির মাত্রাতিরিক্ত এডিটিং করবে না তারা। এছাড়া সংস্থাটির ২০০ পণ্যে ‘নরমাল’ শব্দটি বাদ দেয়া হবে।

সম্প্রতি বর্ণবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রঙ ফর্সাকারী পণ্যগুলো নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইউনিলিভার। গায়ের রঙ ফর্সা করার এসব বিজ্ঞাপন বৈশ্বিক বর্ণবাদকে উসকে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ওই সময় ইউনিলিভারের বিজ্ঞাপনের মাত্রাতিরিক্ত চাকচিক্য নিয়েও সমালোচনা হয় বিশ্বব্যাপী। সংস্থাটির বিরুদ্ধে অন্যতম অভিযোগ হলো, কালো বর্ণের মানুষগুলোর বিপরীতে উজ্জ্বল বর্ণের পক্ষে এক ধরনের প্রচারণা চালাচ্ছে তারা। এছাড়া তাদের বিজ্ঞাপনগুলোয় নরমাল ত্বক বা সৌন্দর্যের প্রসঙ্গ তোলায় প্রকৃতিগত সৌন্দর্যকে সম্মান জানানো হয়নি বলেও অভিযোগ। এসব অভিযোগ-সমালোচনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি এমন উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

প্রতিষ্ঠানটির বাজার কার্যক্রমের পরিবর্তন আনার বিষয়ে সৌন্দর্য এবং ব্যক্তিগত সুরক্ষা পণ্য ফার্মের সভাপতি সানি জেইন বলেন, সাধারণত শ্যাম্পু, কন্ডিশনার ও ফেস প্রডাক্টের ক্ষেত্রে নরমাল শব্দটির ব্যবহার করছি স্বাভাবিক ও তৈলাক্ত ত্বক বোঝাতে। তবে কেবল পণ্যের লেবেল ও প্যাকেজিং থেকে নরমাল শব্দটি বাদ দিলেই এ সমস্যার সমাধান হবে না। তবুও আমরা সেটা করছি। কারণ আমাদের পক্ষ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপেরই অংশ। তবে ইউনিলিভারের মতোই নরমাল শব্দটিকে এত ছোট করে দেখছেন না বাজার গবেষণা প্রতিষ্ঠান মিন্টেলের গবেষক রশিদা খানম। তিনি বলেন, নরমাল শব্দটি অত্যন্ত ভারী। এর মানে দাঁড়ায়, এখানে ‘অ্যাবনরমাল’ কিছু রয়েছে। শব্দটি দ্বারা তেমন কিছুই বোঝায় না। তাই এটা বাদ দেয়ার এখনই সময়। সূত্র: বিবিসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না