করোনা শঙ্কার মাঝেই কলকাতায় সোয়াইন ফ্লু, আক্রান্ত ১২

করোনা শঙ্কার মাঝেই কলকাতায় সোয়াইন ফ্লু, আক্রান্ত ১২
সারা বিশ্ব করোনা আতঙ্কে কাঁপছে। এরই মাঝে সোয়াইন ফ্লুর দাপট বাড়ছে কলকাতায়।

আনন্দবাজার পত্রিকা জানায়, এইচওয়ানএনওয়ানে (ওই রোগের ভাইরাস) আক্রান্ত ১২ জন কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

মেটিয়াবুরুজের দু'টি পরিবারের ছ'জন ভর্তি হয়েছেন বেলভিউ হাসপাতালে। বুধবার একই পরিবারের দু’জন পুরুষ এবং এক নারী ভর্তি হন। পরের দিন একই পরিবারের বাবা, মা ও সন্তান জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক অমিতাভ নন্দীর কাছে আসেন। তাদের নমুনা পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লু ধরা পড়ে।

প্রতিবেদনে বলা হয়, বেলেঘাটা আইডি হাসপাতালে ওই রোগে আক্রান্ত দুজনের চিকিৎসা চলছে। ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে একজন এবং মুকুন্দপুর আমরিতে ভর্তি আছেন তিনজন।

আমরি হাসপাতালের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানায়, তিনজনের মধ্যে একজন নার্স। মণিপুরের ওই বাসিন্দা মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। ওই দিন হুগলির ১০ বছরের একটি শিশুও ভর্তি হয়। ওডিশার দুই বছরের একটি শিশুর চিকিৎসা চলছে ৫ মার্চ থেকে।

আমরি-কর্তৃপক্ষ জানান, ওই তিনজন ছাড়াও গত এক সপ্তাহে বহির্বিভাগে আসা আরও ১০ জনের সোয়াইন ফ্লু পজিটিভ ধরা পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না