ভাত ঘুম কেন প্রয়োজন?

ভাত ঘুম কেন প্রয়োজন?
দুপুরে ভাত খাওয়ার পর অনেকেই ঘুমাতে পছন্দ করেন। দুপুরের ঘুম নিয়ে অনেকের ভিন্ন মত রয়েছে। কিন্তু এই ঘুমের কি প্রয়োজনীয়তা আছে কিনা জেনে নেওয়া যাক সে বিষয় সম্পর্কে।

গবেষণা বলছে, আপনার বয়স যদি ৬০ হয়ে থাকে তাহলে দুপুরে ২ ঘণ্টা ঘুম খুবই প্রয়োজনীয়। এতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। দুপুরে ঘুমানো এবং না ঘুমানো মানুষের মধ্যে তুলনা করে দেখা গেছে যারা দুপুরে ঘুমায় না তারা ভালো নেই। ২ হাজার ২১৪ জনের মধ্যে এ সমীক্ষা চালানো হয়েছে। পরিসংখ্যান বলছে, ১৫৩৪ জনের মধ্যে ৬৮০ জন দুপুরে ঘুমান না।

দু-পক্ষই গড়ে প্রতিদিন ৬.৫ ঘণ্টা ঘুমিয়ে থাকেন রাতে। যারা দুপুরে ঘুমোচ্ছেন না তাদের ব্রেন রিফ্রেস হওয়ার বা বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছে না। ফলে কিছুদিন পর অবসাদ, না ভালো লাগা, ক্লান্তিভাব ঘিরে ধরে তাদের। তবে দুপুরে ঘণ্টা দুয়েকের বেশি ঘুমাতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা।

দুপুরের খাবারের পর দুপুর ১ টা থেকে ৩ টে পর্যন্ত ঘুমোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রোজ দুপুরে ঘুমাতে না পারলে, সপ্তাহে অন্তত ৩ বার দুপুরে ঘুমোনো দরকার। অফিস, স্কুল, কলেজের জন্য দুপুরে ঘুম সম্ভব হয়না বহুজনের। তাদেরকেও রাত ছাড়া দিনের কোনও একটা সময় ব্রেনকে রিফ্রেশ করার জন্য ন্যাপের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ