পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
পেরুর রাজধানী লিমা এবং কেন্দ্রীয় উপকূলীয় শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

পেরুর ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বুধবার (২৩ জুন) আঘাত হানা ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮।

স্থানীয় সময় মধ্যরাত ২ টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালা থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং লিমা থেকে প্রায় ১শ কিলোমিটার দক্ষিণে।

পেরুর ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূকম্পটির গভীরতা ছিল ৩২ কিলোমিটার। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজধানী লিমাতে প্রায় ৯৭ লাখ মানুষের বসবাস। পেরুর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই রাজধানীতে বসবাস করে।

এদিকে পেরুর বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা বলছে, ভূমিকম্প থেকে সুনামি হওয়ার সম্ভাবনা নেই। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে প্রতি বছরই পেরুতে প্রায় ডজনখানেক ভূমিকম্প আঘাত হানে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না