ইউরোপে শিশুদের জন্য মডার্নার টিকার অনুমোদন

ইউরোপে শিশুদের জন্য মডার্নার টিকার অনুমোদন
ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি ১২ থেকে ১৭ বছরের শিশু-কিশোরদের জন্য মডার্নার করোনার টিকার অনুমোদন দিয়েছে। এই নিয়ে এই অঞ্চলের শিশু-কিশোরদের জন্য করোনার দুটি টিকার অনুমোদন দেওয়া হলো।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘১৮ বছর ও এরচেয়ে বেশি বয়সীদের মতোই ১২ থেকে ১৭ বছরের শিশুদের বেলায় স্পাইকভ্যাক্স টিকা ব্যবহার করতে হবে।’

মডার্নার টিকার নাম দেওয়া হয়েছে স্পাইকভ্যাক্স। চার সপ্তাহের ব্যবধানে এই টিকার দুটি ডোজ নেওয়া সম্পন্ন করতে হবে।

এর আগে গত মে মাসে ফাইজার-বায়োএনটেকের টিকা শিশুদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছিল ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি।

সংস্থাটি জানিয়েছে, ১২ থেকে ১৭ বছর বয়সী তিন হাজার ৭৩২ শিশুর ওপর স্পাইকভ্যাক্সের প্রভাব পরীক্ষা করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না