বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়া

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়া
বুলগেরিয়ার কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৭০ হাজার ডোজ পাচ্ছে বাংলাদেশ। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে। বুলগেরীয় সরকারের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সোফিয়া গ্লোব নামে একটি স্থানীয় সংবাদমাধ্যম।

বিবৃতিতে বলা হয়, বুলগেরিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির খসড়া এবং আলোচনার ভিত্তি কাজ করার জন্য বুলগেরিয়া ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

টিকাগুলো বিনামূল্যে পেলেও তা আনার খরচ বহন করবে বাংলাদেশ।

এদিন বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক মন্ত্রিপরিষদ দেশটির জাতীয় পরিষদকে আরও দুটি চুক্তি অনুমোদনের আহ্বান জানিয়েছে। এর মধ্যে একটি হলো নর্থ মেসিডোনিয়াকে ফাইজার টিকার ৫১ হাজার ৪৮০ ডোজ এবং অন্যটি নরওয়ের কাছে মডার্না টিকার এক লাখ ডোজ পুনঃবিক্রয় সংক্রান্ত।

এর আগে ইউরোপীয় দেশটি ভুটানকে ১ লাখ ৭২ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না