বেইজিংয়ে তৃতীয় স্টক এক্সচেঞ্জ স্থাপন করবে চীন

বেইজিংয়ে তৃতীয় স্টক এক্সচেঞ্জ স্থাপন করবে চীন
ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার জন্য নতুন একটি স্টক এক্সচেঞ্জ স্থাপনের পরিকল্পনা নিয়েছে চীন। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট সি চিন পিং এই পরিকল্পনার ঘোষণা দেন।

তিনি বলেন, তৃতীয় এই স্টক এক্সচেঞ্জ হবে রাজধানী বেইজিংয়ে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের মূল ভূখণ্ডে বর্তমানে দুটি স্টক এক্সচেঞ্জ আছে। একটি হলো সাংহাই আর্থিক কেন্দ্রে, আরেকটি দক্ষিণের শহর শেনজেনে।

সম্প্রতি চীনা কোম্পানিগুলো অভ্যন্তরীণ ও যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মধ্যে আছে। বেইজিং ও ওয়াশিংটন—দুই দলই চীনা কোম্পানিগুলোকে ক্রমবর্ধমান নিরীক্ষণের আওতায় রেখেছে। আর এ অবস্থায় নতুন এ ঘোষণা এল।

যদিও প্রেসিডেন্ট সি চিন পিং এ পরিকল্পনার বিস্তারিত জানাননি। তবে চীনা সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি) তাঁর বক্তব্যের পরপরই একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, তাদের নেতৃত্বে এটি হতে চলেছে। সিএসআরসি জানায়, ছোট ও মাঝারি আকারের উদ্যোগগুলো দুর্দান্ত কাজ করতে পারে।

নিয়ন্ত্রক সংস্থা বলছে, নিবন্ধনব্যবস্থা সাংহাইয়ের স্টক মার্কেটের মতোই হবে। সাংহাইয়ের এই স্টক এক্সচেঞ্জ মূলত যুক্তরাষ্ট্রের নাসডাক প্ল্যাটফর্মের মতো কাজ করবে।

সাম্প্রতিক মাসগুলোতে চীনা কর্তৃপক্ষের নেওয়া নানা ধরনের পদক্ষেপ দেশটির বেসরকারি খাতের বড় অংশের ওপর বড় প্রভাব ফেলেছে। টেক জায়ান্ট, টিউটরিং ফার্ম থেকে শুরু করে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও টিভি কোম্পানিগুলোর ওপরও প্রভাব পড়েছে। চীন সরকার ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে চলমান এই পদক্ষেপ অব্যাহত থাকবে। মূলত অর্থনীতিকে কঠোর নিয়ন্ত্রণে রাখার জন্য আগামী পাঁচ বছরের জন্য পরিকল্পনা প্রকাশ করেছে সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না