ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৪ হাজার ২৪৫ কোটি মার্কিন ডলার

ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৪ হাজার ২৪৫ কোটি মার্কিন ডলার
ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে নতুন উচ্চতায় উঠেছে। তা এখন ৬৪ হাজার ২৪৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের প্রায় ৫৪ লাখ ৬১ হাজার কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ৮ হাজার ৮৯৫ কোটি ডলার যোগ হওয়ার সুবাদে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৪ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার রেকর্ড করেছে। এর আগে ২৮ সেপ্টেম্বর সমাপ্ত সপ্তাহে ১ হাজার ৬৬৬ কোটি ডলার বেড়ে রিজার্ভ ৬৩ হাজার ৩৫৬ কোটি ডলারে ওঠে। ভারতে রিজার্ভ বৃদ্ধিতে অবশ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১ হাজার ২৫৭ কোটি ডলারের বরাদ্দেরও একটি ভূমিকা রয়েছে।

আর্থিক বিপর্যয় ব্যবস্থাপনা, আমদানি ব্যয় মেটানো, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন রোধ, মুদ্রানীতি জোরদারকরণ ও বাজারে আস্থা ধরে রাখাসহ বাজেট বাস্তবায়ন, বৃহৎ প্রকল্পে অর্থের জোগান এবং বৈদেশিক দায় পরিশোধে সব দেশের কেন্দ্রীয় ব্যাংক সম্পদের মজুত হিসেবে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা মজুত রাখে। এ জন্য বিশ্বের বেশির ভাগ দেশ সাধারণত মার্কিন ডলারকে বেছে নেয়।

অর্থনীতিবিদেরা মনে করেন, যেকোনো দেশেরই নিজস্ব মুদ্রার বাইরে বিদেশি মুদ্রায় তা রাখা উচিত। নিয়মটি সারা বিশ্বই মেনে চলে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না