হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে যাচ্ছেন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে যাচ্ছেন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) থেকে বিদায় নিচ্ছেন প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। সংস্থাটির প্রথম নারী প্রধান অর্থনীতিবিদ হিসেবে কাজ করার পর এখন তিনি আবার ফিরে যাচ্ছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।

আইএমএফের ওয়েবসাইটে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী আগামী জানুয়ারিতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপনায় ফিরে যাবেন। ওই সময় তাঁর বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া ছুটি শেষ হবে। তবে তিনি জানুয়ারিতে আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস প্রতিবেদন প্রকাশের তদারক করবেন।

২০১৮ সালের অক্টোবরে আইএমএফে যোগদান করেন গীতা গোপীনাথ। কোভিড-১৯ মহামারি ও ভ্যাকসিনেশন লক্ষ্যমাত্রা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে আইএমএফের বিশ্লেষণাত্মক গবেষণার নেতৃত্ব দেন তিনি।

গীতা গোপীনাথ ২০২১ সালের মধ্যে বিশ্বের কমপক্ষে ৪০ শতাংশ মানুষকে টিকা দিয়ে মহামারিটি শেষ করার জন্য ৫০ বিলিয়ন ডলারের যে প্রস্তাব নিয়ে যে গবেষণা করেছিলেন, তার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। সেই পরিকল্পনা পরে বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন করেছিল।

সম্প্রতি বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্টের সূচকে চীনের পক্ষে কাজ করার অভিযোগ ওঠায় তদন্ত চলছে তৎকালীন প্রধান নির্বাহী ও বর্তমানে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার বিরুদ্ধে। অভিযোগ ওঠে চীনকে সুবিধা দেওয়ার জন্য তাঁর সহকর্মীদের চাপ দিতেন জর্জিয়েভা। গত সপ্তাহে আইএমএফ নির্বাহী কমিটি জর্জিয়েভার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দিয়ে প্রধান হিসেবেই বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

তবে গোপীনাথের চলে যাওয়ার ক্ষেত্রে এটি সম্পর্কিত নয়। সময় শেষ হয়ে যাওয়ায় তিনি চলে যাচ্ছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না