ভারতে তুষারচাপায় নিহত ১১

ভারতে তুষারচাপায় নিহত ১১
ভারতে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাতে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও ৪ জন। দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর এনডিটিভির।

উত্তরাখণ্ডের যে এলাকায় এ ঘটনা ঘটেছে, তার নাম লামখাজ পাস। বিশ্বের অন্যতম কঠিন, ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক এই পার্বত্য পথটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উঁচু।

লামখাজ পাস ভারতের হিমাচল রাজ্যের কিন্নাউর জেলাকে যুক্ত করেছে উত্তরাখণ্ডের হারসিল রাজ্যের সঙ্গে।

প্রবল তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে গত ১৮ অক্টোবর পথ হারান ওই ১৭ পর্বতারোহী। তাদের মধ্যে ছিলেন পর্যটক, গাইড এবং কুলি।

তাদের নিখোঁজ হওয়ার দুই দিন পর ২০ অক্টোবর থেকে ওই অঞ্চলে উদ্ধার অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় উদ্ধারকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)।

নিখোঁজদের উদ্ধারে ভারতের বিমানবাহিনীর দু’টি হেলিকপ্টার সার্বক্ষনিকভাবে ওই এলাকায় টহল দিচ্ছে বলে জানিয়েছে এনডিআরএফ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না