ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতে নিহত ১৩

ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতে নিহত ১৩
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে বহু মানুষ।

স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি (বিএনপিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অগ্ন্যুৎপাতের পর বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। গ্রামগুলো ছাইয়ে ঢেকে গেছে। আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীকে সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আগ্নেয়গিরির কাছাকাছি এলাকা লুমাজাং জেলার উপপ্রধান ইন্দাহ আম্পেরওয়াতি এক সংবাদ সম্মেলনে বলেন, অগ্ন্যুৎপাতের কারণে দগ্ধ হওয়া অনেককে পেনাঙ্গলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। গত জানুয়ারিতে সুমেরু আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত করেছিল। তবে ওই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: সিএনএন, আল-জাজিরা, এনডিটিভি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না