প্রোটিন সমৃদ্ধ করোনার টিকা অনুমোদনের সুপারিশ ইউরোপীয় ইউনিয়নের

প্রোটিন সমৃদ্ধ করোনার টিকা অনুমোদনের সুপারিশ ইউরোপীয় ইউনিয়নের
করোনাভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ করেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। নোভাভ্যাক্স এর এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া অন্যান্য টিকার তুলনায় কম। বৈশ্বিক টিকাদান কর্মসূচিকে এগিয়ে নেয়ার জন্য এই টিকা ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

গবেষকরা বলছেন, প্রোটিন সমৃদ্ধ ভ্যাকসিন জরুরি ভিত্তিতে বৈশ্বিক টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা উচিৎ। ধনী দেশগুলো যখন বুস্টার ডোজ দিচ্ছে, তখন অনেক দারিদ্র দেশ ১ম ডোজই পায় নি।

তারা বলছেন, প্রোটিন ভিত্তিক টিকা অন্যান্য ভ্যাকসিনের তুলনায় সস্তা। তাই দরিদ্র দেশগুলোর জন্য এই টিকা পাওয়া সহজ হবে। এছাড়াও প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। যার ফলে এসব টিকা পরিবহনেও সুবিধা হবে। তাই, নিম্ন আয়ের দেশগুলোতে এ টিকা প্রয়োগ করা উচিৎ।

মার্কিন প্রতিষ্ঠান নোভাভ্যাক্স এর এই ভ্যাকসিনটি বিদ্যমান অন্য টিকার চেয়ে করোনা থেকে বেশি সুরক্ষা দিতে পারবে এমন ধারণা করছেন অনেকে। বিশেষ করে যারা এতদিন ফাইজার, মার্ডানা, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাসহ করোনার অন্য টিকা নেন নি।

চলতি বছরের নভেম্বরের শুরুতে নোভাভ্যাক্স জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্র এই টিকা বছরের শেষ নাগাদ অনুমতি দিতে পারে। যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ায়ও এ অনুমোদনের অপেক্ষায় রয়েছে নোভাভ্যাক্স।

-ডয়চে ভেলে

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না