বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
করোনার নতুন সংক্রমণ অমিক্রনের প্রভাব কেমন হয়, সেদিকেই এখন নজর বিনিয়োগকারীদের। তাঁরা শেয়ার কেনাবেচায় মোটামুটি সতর্কতা অবলম্বন করে চলছেন। ফলে ক্রিসমাস ও সাপ্তাহিক ছুটির প্রাক্কালে বিশ্বের অধিকাংশ শেয়ারবাজারে সূচক বেড়েছে। সপ্তাহের শেষ লেনদেন দিবস শুক্রবার লন্ডনের এফটিএসই সূচক শূন্য দশমিক ২ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে।

তবে জার্মানি, ইতালি ও সুইজারল্যান্ডের শেয়ারবাজার ক্রিসমাস তথা বড় বড়দিনের ছুটি উপলক্ষে শুক্রবার বন্ধ ছিল। আগের দিন বৃহস্পতিবার জার্মানির ড্যাক্স সূচক ১ দশমিক শূন্য ৪ শতাংশ, যুক্তরাষ্ট্রের ডাউজোন্স শূন্য দশমিক ৫৫ শতাংশ, নাসড্যাক শূন্য দশমিক ৮৫ শতাংশ ও এসঅ্যান্ডপি শূন্য দশমিক ৬২ শতাংশ বেড়েছে।

এশিয়ায় ভারতের সেনসেক্স শূন্য দশমিক ৩৩ শতাংশ ও জাপানের নিক্কি ২২৫ সূচক শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ কমেছে। আর হংকংয়ের হেংসেং সূচক শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়েছে।

এদিকে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের নতুন গবেষণায় বলা হয়েছে, অমিক্রনে আক্রান্ত হয়ে মানুষের গুরুতর অসুস্থ হয়ে পড়া এবং হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি করোনার অন্যান্য ধরনের চেয়ে ৮০ শতাংশ কম। এটি আক্রান্তদের রোগ প্রতিরোধক্ষমতা বেশি হওয়ার কারণেও হয়ে থাকতে পারে বলে গবেষণায় বলা হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্মকর্তারা অন্যদের সতর্ক করে দিয়ে বলেছেন যে সব দেশে একই অবস্থা না–ও হতে পারে।

স্কটল্যান্ডে পৃথক আরেক সমীক্ষায় বলা হয়েছে, করোনাভাইরাসের ডেলটা ধরনের তুলনায় অমিক্রনে আক্রান্ত হয়ে মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার হার দুই-তৃতীয়াংশ কম। যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি সমীক্ষাগুলোর ফলাফল পর্যালোচনা করে গত বৃহস্পতিবার বলেছে, একজন অমিক্রন আক্রান্ত ব্যক্তির হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ কম। সূত্র: বিবিসি ও মার্কেটওয়াচ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না