দিল্লিতে কারফিউ জারি

দিল্লিতে কারফিউ জারি
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে দিল্লি। রাজ্য সরকারের আদেশ অনুযায়ী, নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় সোমবার (২৭ ডিসেম্বর) রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত দিল্লিজুড়ে কারফিউ থাকবে।

রোববার দিল্লিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৯০ জন, যা গত ছয়মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে।

ভারতের যে রাজ্য ও প্রশাসনিক অঞ্চলগুলো মহামারির মধ্যে সবচেয়ে বিপর্যয় পার করেছে সেসবের মধ্যে অন্যতম দিল্লি। মহামারির ২ বছরে রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৪ লাখ ৪৩ হাজার ৩৫২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ২৫ হাজার ১০৫ জনের।

বর্তমানে দিল্লিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১০৩ জন, যাদের প্রায় অর্ধেক-৫৮৩ জন আছেন হোম আইসোলেশনে। ওমিক্রনের প্রভাবে রাজধানী ও তার আশপাশের এলাকায় বর্তমানে দৈনিক সংক্রমণ দশমিক ৫৫ হারে বেড়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ।

চলতি সপ্তাহের শুরুর দিকে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) রাজধানীতে বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছিল। এছাড়া রেস্তোরাঁ, পানশালা ও অডিটোরিয়ামগুলোকে আংশিক লোকবল নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানেও সর্বোচ্চ ২০০ ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

করোনা থেকে সুরক্ষা নিশ্চিতে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বানও জানানো হয়েছে রোববারের আদেশে।

ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে এই নিয়ে ভারতের তিন রাজ্যে নাইট কারফিউ জারি করা হলো- দিল্লি, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না