উপকূল থেকে ২৮ অভিবাসীর লাশ উদ্ধার

উপকূল থেকে ২৮ অভিবাসীর লাশ উদ্ধার
লিবিয়ার পশ্চিম উপকূল থেকে এক শিশু ও দুই নারীসহ ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অভিবাসী বহনকারী একটি নৌকা তাদের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে লিবিয়ার উপকূলীয় শহর খোমসের সৈকতের দুটি পৃথক স্থানে লাশগুলো পড়ে থাকতে দেখা যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বেশ কয়েকদিন আগে ভূমধ্যসগার পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়ার অপর তীরেই ইউরোপ। মানবপাচারকারীদের মাধ্যমে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই বিপজ্জনক পথ দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। প্রতিকূল এই যাত্রাপথে দুর্ঘটনাও খুবই সাধারণ ব্যপার।

জাতিসংঘের অভিবাসন কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি ২০২১ সালে সমুদ্রপথে নৌযানডুবিতে মৃত্যু হয়েছে প্রায় ১৫০০ অভিবাসন প্রত্যাশীর। -ভয়েস অব আমেরিকা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না