তেলের ব্যারেল ১১৮ ডলার ছাড়িয়েছে

তেলের ব্যারেল ১১৮ ডলার ছাড়িয়েছে
বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দর প্রায় ৪ শতাংশ বেড়ে ১১৮ ডলার ছাড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল প্রতি ব্যারেল একই পরিমাণ বেড়ে ১১৪ ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছেই চলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে প্রতি ব্যারেলের দর ১২০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

ব্রেন্ট তেলের এই দাম গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১১ বছরের মধ্যে বেশি।

রয়টার্স বলেছে, ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে তীব্র সংকট দেখা দেয়ায় দাম বাড়ছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচার প্রতি ব্যারেল ১১৮ ডলার ২২ সেন্টে পৌঁছেছে, যা ২০১৩ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ওয়েল প্রতি ব্যারেল ১১৪ ডলার ৭০ সেন্টে বিক্রি হচ্ছে। এই দর ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না