এবার ভোট বাতিল করল রাশিয়া
ইউক্রেন ইস্যুতে একটি মানবিক প্রস্তাব পাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্বনির্ধারিত ভোটাভুটি বাতিল করেছে রাশিয়া। দুবার তারিখ পাল্টানোর পর আজ শুক্রবার এই ভোটাভুটি হওয়ার কথা ছিল। তবে ঘনিষ্ঠ মিত্রদেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তাদের সুরক্ষা নিশ্চিতের প্রশ্নে গত মঙ্গলবার জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব জমা দেয় রাশিয়া। পরদিন এ নিয়ে ভোটাভুটির অনুরোধ জানায় তারা। এরপর আবার সিদ্ধান্ত পাল্টে বৃহস্পতিবার ভোটাভুটির দিন ধার্য করার অনুরোধ জানায় মস্কো। পরে আবার আজ শুক্রবারের কথা বলা হয়।
তবে গতকাল এক কূটনীতিক এএফপিকে বলেন, শুক্রবারের ভোটাভুটি বাতিল করেছে রাশিয়া। কারণ, ওই খসড়া প্রস্তাবের ব্যাপারে মিত্রদেশ চীন ও রাশিয়ার সমর্থন নিশ্চিতে ব্যর্থ হয়েছে মস্কো।
পরে ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘের রুশ দূত ভাসিলি নেবেনজিয়াও নিশ্চিত করেন, শুক্রবার ভোটাভুটি হচ্ছে না।
এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটি আদতে অনুমোদন পাওয়ার কোনো সুযোগই ছিল না। কারণ, পশ্চিমা দেশগুলো এই প্রস্তাবে ভেটো দিত। রাশিয়া হয়তো ভেবেছিল, তারা নিজেদের পক্ষে কিছুটা ভোট পেলেও একে ইউক্রেন ইস্যুতে মস্কোর প্রতি আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন হিসেবে দেখাতে পারত।
জাতিসংঘে নিয়োজিত ব্রিটিশ দূত বারবারা উডওয়ার্ড বলেন, চলতি সপ্তাহে রাশিয়া একটি প্রস্তাব জমা দিয়েছে। এতে অন্য বিষয়ের পাশাপাশি নারী, শিশুসহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বলা হয়েছে। চরম মানবিক দুর্ভোগের মধ্যে এ এক বিদ্রূপ।জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, রাশিয়ার এই প্রস্তাব প্রহসনমূলক এবং এটি ‘নিশ্চিতভাবেই ব্যর্থ’ হবে।
এদিকে ফ্রান্স ও মেক্সিকো জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির জন্য যৌথভাবে ইউক্রেন ইস্যুতে মানবিক প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনে রাশিয়ার অভিযানের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করে সাধারণ পরিষদ। ওই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ১৪১টি, বিপক্ষে পড়েছিল ৫টি। ৩৫ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।