তুরস্ক-ইউক্রেনের সংঙ্গে জাতিসংঘের বৈঠক আজ

তুরস্ক-ইউক্রেনের সংঙ্গে জাতিসংঘের বৈঠক আজ
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন।

পোল্যান্ড ঘেষা ইউক্রেনীয় শহর লভিভে হবে এ আলোচনা।

লভিভে উপস্থিত গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক তেরেসা বো জানিয়েছেন, তিনজনের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি আলোচনার দুয়ার খুলতে পারে।

সাংবাদিক তেরেসা বো জানিয়ছেন, তারা তিনজন তিনটি বিষয় নিয়ে আলোচনা করবেন।

প্রথমটি বিষয় হলো- বিশ্বের অন্যন্য প্রান্তেও ইউক্রেনের শস্য পৌঁছানোর পথ খুঁজে বের করা। পরের (দ্বিতীয় বিষয়) হলো ইউক্রেনের জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা।  প্ল্যান্টটিতে বর্তমানে কি হচ্ছে সেটি নিয়ে কথা বলবেন তারা।

আর তৃতীয় ইস্যু হলো- রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেনকে আগেও আলোচনার টেবিলে বসাতে চেষ্টা করেছেন এরদোগান, কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছে। অনেকে আশা করছেন এটি (তিন নেতার বৈঠক) শান্তির একটি পথ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না