আন্তর্জাতিক বাজারে সাত মাসের সর্বোচ্চে স্বর্ণের দর

আন্তর্জাতিক বাজারে সাত মাসের সর্বোচ্চে স্বর্ণের দর
আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের বাজারদর বেড়ে সাত মাসের সর্বোচ্চে পৌঁছেছে। ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ার পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির হার শিথিল হওয়ার প্রত্যাশায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর বিজনেস রেকর্ডার।

গতকাল স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৬২ ডলার ৩২ সেন্টে। গত বছরের ১৩ জুনের পর এটিই সর্বোচ্চ দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ১ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৬৮ ডলার ৩০ সেন্ট।

গতকাল ডলারের মূল্যসূচক দশমিক ৬ শতাংশ কমেছে। এতে অন্যান্য মুদ্রার ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে ডলারে লেনদেন হওয়া স্বর্ণের চাহিদা বেড়েছে।

কাইন্সিস মানি এক্সটার্নালের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধির মাত্রা শিথিল করতে পারে। সুদের হার দশমিক ২৫ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করছেন বেশির ভাগ বিনিয়োগকারী। আবার কেউ কেউ বলছেন, সুদের হার দশমিক ৫০ শতাংশ বাড়ানো হতে পারে।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না