বায়ুমানে অতি বিপজ্জনক অবস্থায় ঢাকা: দ্য ইকোনমিস্ট

বায়ুমানে অতি বিপজ্জনক অবস্থায় ঢাকা: দ্য ইকোনমিস্ট
বায়ুমানে অতি বিপজ্জনক অবস্থানে ঢাকা। কেবল ঢাকা নয়, বিশ্বের ১০টি দূষিত শহরের নয়টিই দক্ষিণ এশিয়ায়। এ অবস্থায় দূষণের কারণে বছরে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ২০ লাখ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে দ্য ইকোনমিস্ট।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালেও এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩২৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিলো ঢাকা। তালিকায় এরপরই ছিলো ঘানার রাজধানী আক্রা। শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে ছিলো নরওয়ের অসলো।

সম্প্রতি বায়ুদূষণ রোধে ভারত-পাকিস্তানের যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, ২০১৯ সালে দূষণ সম্পর্কিত মৃত্যু বা অসুস্থতায় ভারতে খরচ হয়েছে ২৭ বিলিয়ন ডলার। যা দেশটির মোট জিডিপির এক দশমিক চার শতাংশ।

এছাড়া বায়ুমানে ২০০৮ অলিম্পিকের সময়ের চেয়ে উন্নতি করায় চীনেরও ভূয়সী প্রশংসা করা হয় ইকোনমিস্টের প্রতিবেদনে। বাংলাদেশে বায়ুদূষণ রোধে ইট-ভাটা নিয়ন্ত্রণসহ পাওয়ার স্টেশন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না