তামার দাম বেড়েছে বিশ্ববাজারে

তামার দাম বেড়েছে বিশ্ববাজারে
পাঁচ সপ্তাহ ন্যূনতম অবস্থানে থাকার পর বৃহস্পতিবার বেড়েছে তামার দাম। ডলারের অবমূল্যায়নের কারণে বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন চীনের চাহিদার ওপর। খবর মাইনিং ডট কম।

মার্চে নিউইয়র্কের সিওএমইএক্স মার্কেটে সরবরাহ বেড়েছে তামার। প্রতি পাউন্ডের দাম ৪ ডলার ১২ সেন্ট ও প্রতি টনের দাম ৯ হাজার ৬৪ ডলারে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধি ঘটেছে ২ দশমিক ৭ শতাংশ। এদিকে তিন মাসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে ১ শতাংশ বেড়ে প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৭ দশমিক ৫০ ডলার। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে দশমিক ৫ শতাংশ অবনমন ঘটে ঠেকেছে প্রতি টনে ৯ হাজার ৯৮৯ ডলার ৩৬ সেন্টে।

কভিড নীতিমালা শিথিলতার কারণে বদলাতে শুরু করেছে চীনের পরিস্থিতি। এতে স্থাপনা ও নির্মাণ শিল্প ফের চাঙ্গা হতে শুরু করেছে এবং বাড়ছে তামার চাহিদা। অবশ্য চাহিদার সূচক এখনো বেশ তলানিতে। তার পরও পরিস্থিতি এখনো অস্বস্তিকর হয়ে ওঠেনি। সংশ্লিষ্টরা মনে করছেন, মার্চের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না