এসবিএসি ব্যাংকের ঋণ বিতরণ

এসবিএসি ব্যাংকের ঋণ বিতরণ
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের স্টার্ট-আপ ফান্ড হতে প্রযুক্তিগত উদ্ভাবনী প্রতিষ্ঠান পিয়ারস গ্লোবাল লিমিটেডকে ৭০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ২০ জুন ‘এসবিএসির’ প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান ‘পিয়ারস’ এর সিইও এবিএম আমির খসরুর নিকট ঋণ অনুমোদপত্র হস্তান্তর করেন।

এসময়ে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল মতিন ও মোঃ আলতাফ হোসেন ভূঁইয়া এবং ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এসবিএসি ব্যাংক নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাংকের পরিচালনা মুনাফা হতে এ তহবিল গঠন করে এবং স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো ৪ শতাংশ সুদে ঋণ পান। এ খাতে কেন্দ্রীয় ব্যাংকেরও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি