দ. আফ্রিকার রাজস্ব আয়ে বড় অঙ্কের ঘাটতি

দ. আফ্রিকার রাজস্ব আয়ে বড় অঙ্কের ঘাটতি
লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি দক্ষিণ আফ্রিকার রাজস্ব আয়। তাতে প্রত্যাশার তুলনায় দেশটিতে বড় অঙ্কের রাজস্ব আয় ঘাটতি দেখা দিয়েছে। দেশটির রাজস্ব বিভাগ সম্প্রতি এ কথা জানিয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

রাজস্ব বিভাগ জানায়, দেশটির রাজস্ব আয় এ অর্থবছরের প্রত্যাশার চেয়ে প্রায় ৩০০ কোটি ডলার কম হবে। এ বছরের বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের কাছাকাছি। বিশ্বব্যাপী সুদহার বাড়ায় দক্ষিণ আফ্রিকার ঋণ খরচও বেড়ে ৯ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে, যা এ বছরের শুরুতে ৮ দশমিক ৩ শতাংশ ছিল। সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ আফ্রিকায় বিদেশী প্রতিষ্ঠানে ঋণপত্র খোলা উল্লেখযোগ্যভাবে কমেছে। এ কারণে স্থানীয় বিনিয়োগকারীরা ঋণ নেয়ার ব্যাপারে আরো বেশি সতর্ক।

দেশটির অর্থমন্ত্রী এনোক গডংওয়ানা বলেন, ‘‌আফ্রিকার বৃহত্তম অর্থনীতির ওপর ক্রমবর্ধমান আর্থিক চাপ দেশটির জনগণের সম্পদের ওপর প্রভাব ফেলবে। এ কারণে সরকারের আকার ও কাঠামো পুনর্বিন্যাস করার পদক্ষেপ নেয়া হবে।

আগামী বছর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে। মে বা জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের ৩০ বছরের মধ্যে প্রতিযোগিতাটিকে দলের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

এসকম ও ট্রান্সনেটের মতো রাষ্ট্রীয় একচেটিয়া সংস্থাগুলোর ক্ষমতা কমার কারণে এবং লজিস্টিক সংকট এ বছর দক্ষিণ আফ্রিকার প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করেছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না