‘ফেজ-ওয়ান’ বাণিজ্য চুক্তির পরিবর্তন হবেনা

‘ফেজ-ওয়ান’ বাণিজ্য চুক্তির পরিবর্তন হবেনা
গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর অনেকে ধারণা করেছিল ক্ষমতা গ্রহণের পর তিনি হয়তো চীন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপ থেকে সরে আসবেন। তবে নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বর্তমানে যে ‘ফেজ-ওয়ান’ বাণিজ্য চুক্তি রয়েছে, তিনি তা বাতিল করবেন না।

চলতি বছরের শুরুতে চীনের সঙ্গে ফেজ-ওয়ান বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের কলামিস্ট থমাস ফ্রায়েডম্যানের সঙ্গে আলাপচারিতায় বাইডেন জানিয়েছেন, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এ চুক্তি হলেও তিনি তাত্ক্ষণিকভাবে এটি বাতিলের পরিকল্পনা করছেন না।

তিনি বলেন, ‘আমি তাত্ক্ষণিক কোনো পদক্ষেপ নেব না। যে শুল্ক চালু রয়েছে, তা থেকে যাবে। বিদ্বেষমূলক মনোভাব থেকে আমি কোনো সিদ্ধান্ত নেব না।’ বাইডেন জানান, হোয়াইট হাউজে যাওয়ার পর তিনি প্রথমে যা করবেন তা হলো, এই বাণিজ্য চুক্তির চুলচেরা বিশ্লেষণ। এছাড়া বিষয়টি নিয়ে এশিয়া ও ইউরোপে যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গেও আলোচনা করবেন তিনি, যেন তাদের মধ্যকার মৈত্রী আরো সুসংহত হয় এবং সব দেশ মিলে অভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নেয়া যায়। তিনি বলেন, ‘আমি মনে করি, চীনসংক্রান্ত কৌশলের বিষয়টি নিয়ে আমাদের মিত্র দেশগুলোর সবারই চিন্তাভাবনা একই। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রধান অগ্রাধিকারমূলক বিষয় হবে এসব দেশকে আবার এক করা।’

গত জানুয়ারিতে স্বাক্ষর হওয়া চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি ২০ হাজার কোটি ডলার বাড়ানোর বিষয়ে সম্মত হয় চীন। তবে এ লক্ষ্যমাত্রা পূরণ খুব একটা সহজ হবে না দেশটির জন্য। কারণ অক্টোবর শেষের উপাত্তে দেখা গেছে, চলতি বছর যে পরিমাণ পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছিল, তার মাত্র ৪৪ শতাংশই সম্পন্ন করতে পেরেছে তারা। এই ফেজ-ওয়ান বাণিজ্য চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ও চীন শত শত কোটি ডলারের পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না