করোনা ঠেকাতে মাঠে রোবট নামিয়েছে চীন

করোনা ঠেকাতে মাঠে রোবট নামিয়েছে চীন
করোনা ঠেকাতে এবার রোবট মাঠে নামালো চীন। করোনায় আক্রান্ত হয়ে শত শত মানুষের মৃত্যুর প্রেক্ষিতে সড়কে টহল থেকে শুরু করে হাসপাতালের ওয়ার্ডগুলোতে খাবার ও ওষুধ সরবরাহের কাজ করবে এসব রোবট।

চীনের হুবেই প্রদেশের উহান শহরের প্রধান প্রধান হাসপাতালগুলোতে এরই মধ্যে সাংহাই এন্টারপ্রাইজ দ্বারা নকশাকৃত ও উৎপাদিত ৩০টি অসংক্রামক রোবট মাঠে নামানো হয়েছে।

রোবটের নির্মাতা প্রতিষ্ঠান সাংহাই টিএমআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জিং জানান, সাদা রোবটগুলোর ‘মাথায়’ একটি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রেয়ার এবং ‘পেটে’ ৯টি আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে। মানুষ এবং যন্ত্রপাতির সহাবস্থান থাকা যে কোনও পরিবেশে একাধিক কাজ করতে সক্ষম এসব রোবট। নেভিগেশন প্রযুক্তির সহায়তায় রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবেই যে কোনও বাধা এড়াতে সক্ষম।

আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ, নিয়ন্ত্রণ কক্ষ এবং উহান শহরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীদের বিভিন্ন সেবা দেয়ার জন্য এই জাতীয় রোবটগুলো ব্যবহার করা হচ্ছে।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৮ জনে।

গত ২৪ ঘন্টায় চীনে নতুন করে আরও ৩ হাজার ৩৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৪৬ জনে। এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে (এআই) তাদের প্রযুক্তি দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে চীন সরকার।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে এই মহামারির বিরুদ্ধে চীনের লড়াইয়ে যোগ দিচ্ছে রোবট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় বিভিন্ন হাসপাতালে ২১টি রোবট এবং ১০টি স্বয়ংক্রিয় বেড অনুদান দিয়েছে চীনের সবচেয়ে বড় রোবট নির্মাতা প্রতিষ্ঠান সিয়াসুন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সাংহাইয়ের সড়ক ও পার্কগুলোতে টহল দিচ্ছে রোবটগুলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না