বিশ্বজুড়ে করোনা শনাক্ত ৬ কোটি ৯৫ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনা শনাক্ত ৬ কোটি ৯৫ লাখ ছাড়াল
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৮০ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৯৪৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭২৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৪৮ লাখ ১১ হাজার ১৪৮ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ১২২ জন। আর এ মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯২ হাজার এক জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৮১ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭৬৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৬৭ হাজার ৩৭১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭২ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১২তম। মেক্সিকোতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ লাখ ১৭ হাজার ১২৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৩২৬ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ষষ্ঠ। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৯২ হাজার ৬১১ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ হাজার ১৭৯ জনের।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন। আর করোনভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৬৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না