ফাইজারের টিকার অনুমোদন দিল সৌদি আরব

ফাইজারের টিকার অনুমোদন দিল সৌদি আরব
বাহরাইনের পর এবার দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকাকে অনুমোদন দিল সৌদি আরব। করোনা সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যে এর আগে এই টিকার প্রথম অনুমোদন দেয় বাহরাইন। সৌদি প্রেস এজেন্সি থেকে দেওয়া একটি বিবৃতির বরাত দিয়ে ‘আরব নিউজ’ ও ‘দ্যা হিল’ সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “সৌদি আরবে ফাইজার–বায়োনটেকের করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। করোনা রুখতে দেশের স্বাস্থ্যদফতর এবার এই টিকা বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবে।” যদিও কবে থেকে দেশের সাধারণ নাগরিককে করোনার এই ভ্যাকসিনটি দেওয়া হবে তা জানানো হয়নি ওই বিবৃতিতে।

এর আগে টিকাটির অনুমতি দেওয়ার পর বরিস জনসনের সরকার জানিয়েছিল, “স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অর্গানাইজেশন এই সম্ভাব্য প্রতিষেধক ব্যবহারের পরামর্শ দিয়েছে। সেই প্রস্তাব মেনে নেয় ব্রিটিশ সরকারও। আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনের সর্বত্র এই প্রতিষেধক মিলবে।”

এদিকে, নতুন এই ভ্যাকসিনটি নিয়ে কিন্তু কিছুটা বিতর্কও তৈরি হয়েছে। যাদের অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাদের ফাইজারের করোনা প্রতিষেধক না নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যকর্তারা। কারণ যে সমস্ত মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন, তাদের মধ্যে দু’জনের আগেই অ্যালার্জি ছিল। টিকা নেওয়ার পর দু’জনের শরীরেই তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তারপরই এই সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।

তবে টিকাকরণ শুরু হলেও পরিবর্তিত পরিস্থিতিতে এই সিদ্ধান্তে সামান্য বদল আনা হয়েছে বলেই জানান, জাতীয় স্বাস্থ্য পরিষেবার মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোইস। তিনি জানান, অ্যালার্জিপ্রবণ দুই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তারা। তাদের সুস্থতার হারও স্বস্তিজনক। তবে আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অ্যালার্জির ইতিহাস আছে, এমন মানুষকে এই প্রতিষেধক দেওয়া যাবে না।




 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না