অপরিশোধিত ৮ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট জমা দিলো ওয়ান ব্যাংক

অপরিশোধিত ৮ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট জমা দিলো ওয়ান ব্যাংক
ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা করে ওয়ান ব্যাংকের ৮ কোটি ২৯ লাখ টাকা অপরিশোধিত ভ্যাট উদঘাটন করেছিল। ব্যাংকের পক্ষ থেকে তা আজ জমা দেওয়া হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দার নিরীক্ষায় দেখা যায়- বাণিজ্যিক ব্যাংকটি ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ তিন অর্থবছরে নিয়ম বহির্ভূতভাবে রেয়াত গ্রহণ করেছে। এর ফলে ভ্যাট পরিশোধের দায় উদ্ভুত হয়।ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল শুনানিতে বক্তব্য গ্রহণের পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তিটি ব্যাংক কর্তৃপক্ষ মেনে নেন।

ওয়ান ব্যাংক আজ অডিট আপত্তি অনুযায়ী স্বেচ্ছায় আট কোটি ২৯ লাখ টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়।

এই টাকা এনবিআরের ভ্যাট রাজস্ব হিসেবে যোগ হবে। সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন নিরীক্ষা দলের নেতৃত্বে ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি