বিগত বছরে এটিএম বুথের ব্যবহার কমেছে ৩৮ শতাংশ

বিগত বছরে এটিএম বুথের ব্যবহার কমেছে ৩৮ শতাংশ
বিগত বছরে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কায় নগদ অর্থ হাত দিয়ে ধরা থেকে অনেকটাই বিরত ছিল সাধারণ মানুষ। এর ফলে সে বছর এটিএম বুথের ব্যবহার কমেছে ৩৮ শতাংশ।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্যাশ মেশিন নেটওয়ার্ক লিংক নিজেদের সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে বলেছে, ২০২০ সালে এটিএম লেনদেন হ্রাস পেয়েছে ৩৮ শতাংশ। যার প্রধান কারণ ছিল নভেল করোনাভাইরাস সংকট।

লিংকের প্রধান নির্বাহী জন হওয়েলস বলেন, এটিএম ব্যবহারে এই তীব্র হ্রাস উল্লেখযোগ্য সমস্যা বয়ে আনতে পারে এবং নগদ অবকাঠামোয় ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে।

তিনি গার্ডিয়ানকে আরো বলেন, বাণিজ্যিক পরিচালক দ্বারা এটিএমগুলো পরিচালিত হয়। এখন আমাদের কম নগদ টাকা ব্যবহারের ফলে সেই মেশিনগুলো দ্বারা বেশি অর্থ উপার্জন সম্ভব হচ্ছে না। ফলে হয় তারা এগুলো বন্ধ করে দেবে কিংবা আরো বেশি চার্জ করবে।

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব দ্রুতগতিতে স্পর্শহীন লেনদেনে আমাদের অভ্যস্ত করে তুলেছে। অনেক মানুষ এখন সরাসরি হাত দিয়ে টাকা দেয়া-নেয়াকে অগ্রাধিকার দেয় না। মূলত সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মাথায় রেখে তাদের আচরণে এই পরিবর্তন এসেছে।

লিংক বলছে, ২০২০ সালে এটিএম থেকে সব মিলিয়ে ৮১ বিলিয়ন ডলার তোলা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ কম। ২০১৯ সালে সেই পরিমাণটি ছিল ১১৬ বিলিয়ন ডলার। একই সময়ে মোট লেনদেনের সংখ্যাও ২ দশমিক ৬ বিলিয়ন থেকে নেমে এসেছে ১ দশমিক ৬ বিলিয়নে। যেখানে হ্রাস দেখা গেছে ৩৮ শতাংশ। সূত্র এএফপি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না